এস এম আলম, ৪ জুলাই: পাবনা পৌরসভার সাদেক দফাদার রোড (নাজিমুদ্দিন) রোড হতে ডিসি রোড পর্যন্ত আর সি সি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাইরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পাবনা জেলা বিএনপি সেলিম আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ।



