Homeআন্তর্জাতিকবিশ্ববাজারে এক বছরের সর্বনিম্ন দামে নামল সোনা

বিশ্ববাজারে এক বছরের সর্বনিম্ন দামে নামল সোনা

বিশ্ববাজারে নিম্নমুখী সোনার দাম। গত সোমবার (১৬ নভেম্বর) এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন দামে নেমে আসে মূল্যবান এই ধাতু। মঙ্গলবারও সোনার দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে সোনার দাম। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম সামান্য পরিবর্তিত হয়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৬৯ দশমিক ১৩ ডলারে দাঁড়িয়েছে।অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৭২ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি এবং আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর প্রত্যাশা সোনার বাজারে চাপ সৃষ্টি করেছে। সে কারণেই সোনার দাম নিম্নমুখী।মঙ্গলবার মার্কিন ডলার গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এর ফলে ডলারের বিপরীতে বিদেশি ক্রেতাদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।ক্যাপিটাল ডটকমের সিনিয়র ফিন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট কাইল রোড্ডা বলেন, সোনার বর্তমান লেনদেন মূলত আগামী বছরের জন্য মার্কিন ফেডারেল রিজার্ভের নীতি এবং যুক্তরাষ্ট্রে সুদহার কতটা বাড়তে পারে, তা নিয়ে বাজারের ধারণার ওপর ভিত্তি করে চলছে।তিনি বলেন, মূলত গত রাতে সোনার বাজারে যে বড় ধরনের বিক্রি (sell-off) দেখা গেছে, তা এরই প্রতিফলন।সিএমই (CME)-এর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডের সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৫ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায ৪ দশমিক ৫ শতাংশ।সুদহার বাড়লে সোনার মতো সুদ বা মুনাফা দেয় না এমন সম্পদ ধরে রাখার ‘সুযোগ ব্যয়’ (opportunity cost) বেড়ে যায়। এটি বিনিয়োগকারীদের কাছে সোনার প্রতি আকর্ষণ কমিয়ে দেয়।এএনজেডের বিশ্লেষকরা এক নোটে জানিয়েছেন, এখন পর্যন্ত সোনার চাহিদা স্থিতিশীল রয়েছে। তবে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির প্রতিকূলতা বিনিয়োগ চাহিদা কমিয়ে দিতে পারে। এর ফলে সোনার বাজার তার অন্যতম প্রধান সহায়তাকারী ভিত্তি হারিয়ে ফেলতে পারে।

সুত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments