এস এম আলম, ৫ জুলাই: ২০২৫-২৬ অর্থ বছরে পাবনা জেলা পরিষদের রাজস্ব তহবিল হতে জেলার স্থায়ী বাসীন্দাদের মধ্যে হতে অসচ্ছল মেধাবী মোট ১২০ জন (এসএসসি/এইচএসসি/স্নাতক) ছাত্রছাত্রীদের মধ্যে ১৩,৭০,০০০/- (তেরো লক্ষ সত্তর হাজার ) টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য পাবনা-৫ এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্তকর্তা মাহফুজা সুলতানা, পাবনা বার সমিতির সভাপতি ও সদস্য সচিব জেলা বিএনপি এ্যাডভোকেট মাসুদ খন্দকার, বাংলাদেশ পেট্রেলিয়াম মালিক সমিতির সদস্য সচিব আবুল অহসান খান রেওন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম রব্বানি কামনা, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নূর মাসুম বগা, অস্ট্রেলিয়ান প্রবাসী মোঃ ফিরোজ খান সহ বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সহকারী মোঃ মতিউর রহমান।

