Homeজেলা সংবাদপাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল: ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি,...

পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল: ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা

এস এম আলম, ৫ জুলাই: মাদকের বিস্তার রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমাজে অপরাধপ্রবণতা কমানোর লক্ষ্যে পাবনায় বিশেষ মাদকবিরোধী অভিযান ও সামারি ট্রায়ালের মাধ্যমে সাপ্তাহিক ছুটির দুই দিনে ৪৭টি মামলায় ৭৯ জন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২ জন আসামীকে প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন এর নির্দেশনায় এই সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালিত হয়। সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মতিউর রহমান এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা তাবাসসুম-ই-জান্নাত। সাপ্তাহিক ছুটির দুই দিনজুড়ে জেলার বিভিন্ন থানার পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। অন্যদিকে, মাদকসেবিদের ডোপ টেস্ট সম্পন্ন করে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। তবে কয়েকটি মামলায় অধিকতর সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন হওয়ায় সেগুলো মুলতবি রেখে আগামী রবিবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মাদক শুধু একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতিই করে না; এটি পারিবারিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং নানা ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা গ্রহণ সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইন সংশ্লিষ্ট মহলের মতে, নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং সামারি ট্রায়ালের মাধ্যমে আইন প্রয়োগের কার্যকর বার্তা সমাজে পৌঁছে যাবে। এতে অপরাধপ্রবণতা হ্রাসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পায় এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments