এস এম আলম, ১১ জুলাই: পাবনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১৮০ দিনের কর্মসূচি হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা পৌরসভার সহযোগিতায় মহিষের ডিপো ৫ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পৌর নির্বাহী অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, পৌরসভার সিআই আসাদুজ্জামান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।


