Homeজেলা সংবাদপাবনায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা

পাবনায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা

এস এম আলম, ১৫ জুলাই: ”বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ পাবনা কাজী তারিকুর রহমান এর সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জাহাঙ্গীর আলম প্রামাণিক, যুগ্ম পরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তৌফিক ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হামিদ খান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments