এস এম আলম, ১৫ জুলাই: প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, চলাচলে সক্ষমতা বৃদ্ধি এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পাবনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা প্রশাসন পাবনা-এর যৌথ উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স¤পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১৫টি হুইলচেয়ার, ২টি ট্রাইসাইকেল, ৪টি হিয়ারিং এইড এবং ২টি ফোল্ডিং ওয়াকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের সহায়ক উপকরণ বিতরণ প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপন সহজতর করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীলতা ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে পাবনা জেলার ৯ টি উপজেলায় জেলা প্রশাসন পাবনা ও প্রতিবন্ধী সেবা কেন্দের সহায়তায় ৮৭ টি হুইল চেয়ার, ৩ টি ট্রাই সাইকেল, ২টি ফোল্ডিং ওয়াকার, ০৪ টি অক্সিলারী ক্রাচ ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
পাবনায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স¤পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ
RELATED ARTICLES
