Homeখেলাধুলাকলম্বাসের কাছে হেরে মিয়ামির বিদায়

কলম্বাসের কাছে হেরে মিয়ামির বিদায়

কলম্বাস ক্রুর বিপক্ষে প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি জেতার কোনো বিকল্পই ছিল না ইন্টার মিয়ামির। প্রথম রাউন্ডে ৩-০ গোলে হারায় এই ম্যাচটি না জিতলে এমএলএসের কাপের শিরোপা ধরে রাখার আশা টিকিয়ে রাখা সম্ভব নয়।কিন্তু কলম্বাসকে হারানোর প্রত্যয়ে মাঠে নেমে তাদের মাঠে ১-০ গোলে হেরে ২০২৬ এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের প্লে অফ পর্ব থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।পুরো সময় মাঠে ছিলেন লিওনেল মেসি। তবে তার কাছ থেকে জাদুকরি কিছু দেখা যায়নি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিয়ামিকে গোল হজম করান কলম্বাসের অ্যাটাকিং মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেজ। ভলি থেকে গোলটি করেন তিনি। এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠল কলম্বাস।২০২৩ সালে ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে অফে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন মেসি। ২০২৪ সালে আটলান্টা এফসির কাছে বিদায়ের পর এবার বিদায় নিশ্চিত হয়েছে কলম্বাসের বিপক্ষে হেরে।টিকে থাকার লড়াইয়ে হার নিয়ে মাঠ ছাড়ার পর ২০২৬ সালের মৌসুম শেষ হলো মেসির দলের।

২০২৭ মৌসুমের জন্য এখন প্রাক-মৌসুম প্রস্তুতিতে মনোযোগ দেবে ইন্টার মায়ামি। নতুন বছরে এমএলএস স্প্রিন্ট সিজনের পাশাপাশি কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপ ও লিগস কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে হবে দলটিকে।এদিকে বছরের শেষভাগে দলবদল ও স্কোয়াড পুনর্গঠন নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আগামী ১৯ ফেব্রুয়ারি নু স্টেডিয়ামে এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের এমএলএস অভিযান শুরু করবে মিয়ামি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments