এস এম আলম, পাবনা, ২৭ নভেম্বর : সাংবাদিক এস এম আলমের মা মরহুমা সালেহা বেগম এর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে মরহুমার মৃত্যুবার্ষিকীতে পাবনা আরিফপুর সদর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসায় কুরআন শরীফ খতম, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বাদ যোহর আরিফপুর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাবনা আরিফপুর সদর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আল আমিন।



