Homeজাতীয়দাম বাড়লেও সরবরাহ বাড়েনি সয়াবিন তেলের

দাম বাড়লেও সরবরাহ বাড়েনি সয়াবিন তেলের

লিটারপ্রতি তিন টাকা দাম বাড়লেও রাজধানীর বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বেশিরভাগ দোকানে তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে আগের দামেই।খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো নতুন করে তেলের অর্ডার নেওয়া শুরু করেছে। আগামী দু-একদিনের মধ্যে সরবরাহ বাড়তে পারে।এদিকে, বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় কমছে শীতের সবজির দাম। এখন ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে মূলা, শালগম; ৬০-৭০ ঢাকায় শিম। আর ৪০-৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রতি পিস ফুলকপি  বাঁধাকপি ও মিষ্টি কুমড়া। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।মিরপুর ১১, ১ ও ১২ নম্বর এলাকার অনেক দোকানে সয়াবিন তেল মিলছে না। পল্লবীর মুসলিম বাজারের আরিফ ট্রেডার্সের বিক্রেতা সুজন বলেন, গতকাল (বৃহস্পতিবার) তেলের দাম বেড়েছে। এখনো কোম্পানির লোক আসেননি। শনিবার আসতে পারেন। এরপর অর্ডার নিলে রোববার থেকে তেল পাওয়া যেতে পারে।মিরপুর ১২ নম্বর কাঁচাবাজারের ব্যবসায়ী দিহান আলমগীর বলেন, গত কয়েক মাস ধরে সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত ছিল না। এ কারণে দোকানে তেল রাখা হয়নি। কখনো কোম্পানি তেল দেয়, কখনো দেয় না। আবার তেল নিতে হলে অন্যান্য পণ্য নেওয়ার শর্তও থাকে। কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করলে দোকানে তেল রাখবো।আরেক বিক্রেতা শামীম জানান, কিছু দোকানে আগের দামেই সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতি লিটার ২০৪ থেকে ২০৫ টাকা। নতুন তেল এলে নতুন দামে বিক্রি হবে।গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কয়েকটি সবজির দাম কমেছে। বিশেষ করে বেগুন, শসা ও কাঁচামরিচের দাম এখন নাগালের মধ্যে। তবে সবজির বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। কিছু পণ্যের দাম এখনো বেশ চড়া

শীতের সবজির মধ্যে প্রতি কেজি মূলা ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা ও শালগম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবুজ গোল বেগুন ৮০ টাকা, নীল গোল বেগুন ১০০ টাকা এবং শিম ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা ও চায়না গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।মিরপুর এলাকার বাজারগুলোতে আজ করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও কচুরমুখী ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজারে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং চালকুমড়া ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। মানভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে সবজি কিনতে আসা শারমীন বলেন, শীতের সবজির দাম কিছুটা কমেছে। আগের তুলনায় স্বস্তিতে সবজি কেনা যাচ্ছে।চালের বাজারে এখন মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা, সরু চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।মাছ-মাংসের বাজারেও ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments