এস এম আলম, ২৬ নভেম্বর: পাবনায় মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভুমি জোনিং প্রকল্পের কার্যক্রম স¤পর্কে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভুমি জোনিং প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ভুমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ভুমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নূর এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কর্মশালায় বক্তারা বলেন, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভুমি জোনিং বাস্তবায়নের মাধ্যমে দেশের ভ‚মির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এ উদ্যোগের ফলে ভুমির শ্রেণিবিন্যাস, ব্যবহার ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি কৃষিজমি সংরক্ষণ, অপরিকল্পিত ভুমি ব্যবহার রোধ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ডিজিটাল ভুমি জোনিং ব্যবস্থা।বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভুমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান তাঁরা।



