Homeআন্তর্জাতিকব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি তেলের দাম

ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি মাইনে জাহাজের আঘাত লাগার খবরের পর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৯৪.৭১ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৮৪.০৩ ডলারে পৌঁছায়।বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশ বেড়েছিল। ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রাজধানী রিয়াদের আর্থিক এলাকায় হামলা চালানোর দাবি করার পর তেলের বাজারে এই উত্থান ঘটে। একই সময়ে হরমুজ প্রণালিতে অন্তত দুটি জাহাজ ইরানের পুঁতে রাখা মাইনে আঘাত হানার খবর পাওয়া যায়।এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের তাইজ শহরের আশপাশে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, বুধবার জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র বা গোলা ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে জোটটি।পরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে একটি হুথি ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করেছে জোটের বাহিনী।

সুত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments