Homeখেলাধুলা ইনিংস হারের লজ্জা বাংলাদেশের

 ইনিংস হারের লজ্জা বাংলাদেশের

সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে অনেকটা সময় লড়াইয়ের চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু ইনিংস হারের লজ্জা এড়াতে পারেনি।লাঞ্চের পর হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং। ২৬ রানে শেষ ৬ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। অলআউট হয় ১৮৪ রানে।এতে করে এক ইনিংস এবং ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্ট আগেই অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু আরও একবার নিজের ভুলে উইকেট হারালেন তানজিদ হাসান তামিম। ‍উইয়ান মুল্ডারের বাইরের বলে শট খেলে উইকেটরক্ষকের গ্লাভসে বন্দী হলেন এই ওপেনার।২৯ রান করে ফেরেন তামিম। ৫৮ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর মুমিনুল হকও (০) উইকেটে দাঁড়াতে পারেননি। মুল্ডারেরই লেগ সাইডে বেরিয়ে যেতে থাকা বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন।

আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মাহফিজুল রবিন। কিন্তু তাকেও ফিরতে হয় নিজের একটি ভুলে। মার্কো ইয়ানসেনের নিচু হয়ে যাওয়া বল ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি সরাসরি আঘাত হানে তার প্যাডে। আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও কাজ হয়নি। ৩৮ রানে থামেন মাহফিজুল। ৭৮ রানে ৩ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।তাওহীদ হৃদয় আর নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টায় ছিলেন। কিন্তু লাঞ্চ বিরতির পরপরই আউট হয়ে যান হৃদয়। ঝড়ো গতিতে ৩৩ বলে ৪১ করে রাবাদার শিকার হন তিনি।এরপর লিটন দাস (১৫), জাকের আলী (২), শরিফুল ইসলাম (০), তাসকিন আহমেদ (১০)-চারজনই বোল্ড উইয়ান মুল্ডারের বলে। মাঝে উইকেট দিয়ে আসেন অধিনায়ক শান্তও। মুল্ডারেরই বলে উইকেটরক্ষকের ক্যাচ হওয়ার আগে ১০১ বলে ৩৪ রান করেন বাংলাদেশ দলপতি। ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকান পেসার উইয়ান মুল্ডার মাত্র ৩১ রান দিয়ে একাই শিকার করেন ৭টি উইকেট।সেঞ্চুরিয়ন টেস্টে আগের দিনই ৪০৩ রানের বড় লিড নিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের সকালটা কাজে লাগাতে আর ব্যাটিংয়ে নামেনি প্রোটিয়ারা। ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments