Homeখেলাধুলা১০ জন নিয়েও বোর্নমাউথের ইতিহাস

১০ জন নিয়েও বোর্নমাউথের ইতিহাস

ইউরোপা লিগে স্বপ্নের মতো অভিষেক অভিযান অব্যাহত রেখেছে বোর্নমাউথ। বৃহস্পতিবার স্পেনের ক্লাব সেল্টা ভিগোর মাঠে এক গোল ও একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। এই জয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় নতুন ইতিহাস গড়েছে তারা।ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই জয়ের নজির গড়েছে মার্কো রোজের দল। ইতিহাসে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ জয়ের কীর্তি গড়ল বোর্নমাউথ। বড় ইউরোপীয় প্রতিযোগিতায় এর আগে মাত্র দুটি দল এই কীর্তি গড়েছিল—১৯৬১-৬২ মৌসুমে নুরেমবার্গ এবং ১৯৭২-৭৩ মৌসুমে আরারাত।শুধু ইউরোপেই নয়, সব প্রতিযোগিতা মিলিয়েও দুর্দান্ত ছন্দে রয়েছে বোর্নমাউথ। বৃহস্পতিবারের জয়টি ছিল তাদের টানা দশম জয়, যা ক্লাবটির ইতিহাসে নতুন রেকর্ড। প্রিমিয়ার লিগেও পঞ্চম স্থানে রয়েছে দলটি।তবে সেল্টা ভিগোর বিপক্ষে জয়টি মোটেও সহজ ছিল না। ম্যাচের ২৩ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বোর্নমাউথের বাফোদে দিয়াকিতে। এর কয়েক মিনিট পর আইয়াগো আসপাসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফলে বিরতিতে এক গোলে এগিয়ে থাকার পাশাপাশি একজন খেলোয়াড় বেশি নিয়েও মাঠ ছাড়ে সেল্টা।তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বোর্নমাউথ। নির্ধারিত সময়ের শেষ দিকে আদলির ক্রস থেকে হেডে সমতাসূচক গোল করেন আলভারো রদ্রিগেজ। এরপর ম্যাচের ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা রায়ান গোল করে বর্নমাউথের জয় নিশ্চিত করেন।এই জয়ে ইউরোপা লিগের লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বোর্নমাউথ। একই সঙ্গে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথেও অনেকটা এগিয়ে গেল মার্কো রোজের দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments