এস এম আলম, ১৬ জুলাই: অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর বিশেষ বরাদ্দের আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা খাত থেকে আজ পাবনা সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন সরকারি, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তামারা তাসবিহা। এসময় উপকারভোগী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে নিুোক্ত সামগ্রী বিতরণ করা হয়। ফ্যান: ১০৪টি, স্প্রে মেশিন: ১৬২টি, টিউবওয়েল: ৪৮টি, সেলাই মেশিন: ১০০টি। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ ধরনের উদ্যোগ জনকল্যাণ নিশ্চিতকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাদানের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা বিতরণকৃত সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে এর সর্বোচ্চ সুফল নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
পাবনা সদর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে এডিপির বিশেষ বরাদ্দের সামগ্রী বিতরণ
RELATED ARTICLES
