এস এম আলম, ১৬ জুলাই: কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং টেকসই কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে পাবনায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ, পুনর্বাসন উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সরকারি এই উদ্যোগকে অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। জেলা সমাজসেবা কার্যালয়, পাবনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল কাদের। অনুষ্ঠানে জানানো হয়, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে মোট ৬৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ ও বিভিন্ন ধরনের পুনর্বাসন সহায়তা তুলে দেওয়া হয়। এর মধ্যে ২৫ জন নারী প্রশিক্ষণার্থীকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রতিজনকে ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া পুরুষ প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে ৪৬ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্য প্রশিক্ষণার্থীদের মাঝেও সনদ ও পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “দারির্দ্য দূরীকরণে শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের হাতে দক্ষতা তুলে দিতে হবে। দক্ষতা অর্জন করলে একজন মানুষ নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। সরকার অনগ্রসর জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কাজে স¤পৃক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।” জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “প্রশিক্ষণের প্রকৃত সফলতা তখনই আসবে, যখন অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। সরকারি সহায়তাকে পুঁজি করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ কাজে লাগাতে হবে।” সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল কাদের বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষতা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে মূলধারায় স¤পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশিক্ষক, সমাজসেবাকর্মী এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও পুনর্বাসন সহায়তা অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং দারির্দ্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।
পাবনায় ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
RELATED ARTICLES
