Homeজেলা সংবাদপাবনায় জুলাই শহীদ দিবস পালিত

পাবনায় জুলাই শহীদ দিবস পালিত

এস এম আলম, ১৬ জুলাই: পাবনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে পাবনার ছয়জন শহীদের পরিবারের সদস্য এবং আন্দোলনে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশ গঠনে বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments