এস এম আলম, ১৬ জুলাই: পাবনায় একজন মৃত্যুর রোগী সহ যাওয়ার সময় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে মোট ০৩ জন। ভিকটিম-১: বুলি খাতুন (৭০) স্বামী- ছলিম প্রামানিক, ২: কেয়া (১৯) পিতা- মৃত সাইফুল (কিডনি সমস্যার কারণে রাজশাহী মৃত্যুবরণ) সর্বসাং-মাহমুদপুর, থানা- সাথিয়া, জেলা- পাবনা, ৩: হাইস মাইক্রো গাড়ির ড্রাইভার ছেলে-পিতা অজ্ঞাত ঠিকানা অজ্ঞাত। পাবনা জেলার সাঁথিয়া থানা বাড়িতে আসার পথে ১৬/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক ০৭:২০ ঘটিকায় আতাইকুলা থানাধীন আতাইকুলা ইউনিয়নের সারাডাঙ্গী কড়াইতলা পাবনা টু ঢাকা গামী মহাসড়ক উপর, পাবনাগামী পাবনা এক্সপ্রেস যার রেজি নং-ঢাকা মেট্রো ব-১৫-০৬৫১ এবং হাইস মাইক্রগাড়ি ঢাকাগামী যার রেজিঃনং-ঢাকা মেট্রো- ছ-৭১-১১১৯ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ০২(দুই) জনের, মৃত্যুবরণ এবং বেশ কিছু আহত হয়ে হাসপাতালে যায়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।



