Homeখেলাধুলাফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার প্রস্তুতি শুরু করেছে স্পেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউ জার্সিতে ফ্রান্সকে হারানোর পর প্রথমবারের মতো অনুশীলনে নামে দলটি। তবে প্রথম সেশনে মাঠে নামেননি দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরো।স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার কারণে পেশিতে অতিরিক্ত চাপ (মাসল ওভারলোড) অনুভব করায় দু‘জনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। দলের বাকি খেলোয়াড়রা যখন নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং গ্রাউন্ডে রন্ডো অনুশীলনে অংশ নেন, তখন ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।বিশেষভাবে নজর কেড়েছে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে এই উরুতেই চোট পেয়েছিলেন ১৯ বছর বয়সী এই তারকা।সেই চোটের কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল। পরে ধীরে ধীরে তার খেলার সময় বাড়ানো হয়। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে তিনি খেলেছেন ২২৫ মিনিট। তবে নকআউট পর্বে টানা তিনটি ম্যাচই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি।অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরো স্পেনের বিশ্বকাপ অভিযানে পাঁচটি ম্যাচে শুরু থেকেই খেলেছেন। নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিটই মাঠে ছিলেন তিনি। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তাকে তুলে নেওয়া হয়।

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে এই দুই খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল, আর পোরো বক্সে দারুণ এক দৌড়ে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন।আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। স্পেনের লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতা, আর আর্জেন্টিনা জিততে পারলে ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments