Homeজেলা সংবাদধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পাবনায় ৯ দিনব্যাপী রথ উৎসব শুরু

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পাবনায় ৯ দিনব্যাপী রথ উৎসব শুরু

এস এম আলম, ১৭ জুলাই: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পাবনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ পূজা ও ভক্তদের উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় ৯ দিনব্যাপী রথ উৎসব। ওই দিন বিকেলে পাবনার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে রথ যাত্রার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার ছুফি উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে ৯ দিন ব্যাপী এই উৎসব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments