Homeজেলা সংবাদপাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

এস এম আলম, ১৮ জুলাই: পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরদী উপজেলা দল। শুক্রবার বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় পাবনা সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলা দল। দর্শকদের ঢলে স্টেডিয়ামে পরিণত হয় জনসমুদ্রে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকার সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments