Homeআন্তর্জাতিকব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

লেবার পার্টির নেতৃত্ব পাওয়ার পর নিজের বিজয়ী ভাষণ শেষ করার মুহূর্তে কিছুটা সময় থামলেন অ্যান্ডি বার্নহ্যাম। এরপর দৃঢ় কণ্ঠে বললেন, ‘আমি জানি কী করতে হবে। আমার একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ আ প্ল্যান)।’ দলীয় প্রধান হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পর আগামী সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।ভাষণে বার্নহ্যাম বলেন, তিনি সবকিছু ঠিকঠাক করতে পারেননি এবং যেখানে তার ঘাটতি হয়েছে, তার জন্য ‘দুঃখিত’। তিনি বলেন, ‘কিন্তু আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি।’বার্নহ্যাম বলেন, তিনি চলার পথে শুনেছেন এবং শিখেছেন এবং আশা করেন, এর ফলে তিনি আরও ভালো হয়েছেন।যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বলেন, আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই তা আমি জানি। আমার একটি পরিকল্পনা রয়েছে।লেবার পার্টির নতুন নেতা হিসেবে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করে বার্নহ্যাম তার বক্তৃতা শেষ করেন। তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সবার ওপর বিশ্বাস করি এবং আমি আত্মবিশ্বাসী যে, আমরা এটা করতে পারব।’এ সময় বার্নহ্যাম জানান, তার মন্ত্রিসভায কারা থাকবেন তা তিনি এখনো ঠিক করেননি।তিনি বলেন, দলকে অবশ্যই এটা স্বীকার করে শুরু করতে হবে যে, এই প্রজন্মের রাজনীতিবিদরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি এবং অর্থনৈতিক মডেলকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছেন যা সাধারণ মানুষের জন্য যথেষ্ট কার্যকর নয়।তিনি বলেন, আমরা তাদের কাছে আরও ভালো হওয়ার অঙ্গীকার করছি।বার্নহ্যাম আরও বলেন, তিনি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্মান গ্রহণ করছেন এবং আরও ভালো করার জন্য তিনি যে পাঁচটি কাজ করবেন তার রূপরেখা দেবেন। এর প্রথমটি হলো ‘এক লেবার দল’-এর সংস্কৃতি গড়ে তোলার জন্য অবিরাম কাজ করা।

সুত্র: বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments