Homeজাতীয়যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে বলেও জানিয়েছে দূতাবাসটি।ঢাকাস্থ মার্কিন দূতাবাস রোববার (১৯ জুলাই) সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।দূতাবাস জানিয়েছে, ‘দৃষ্টি আকর্ষণ! যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।সম্প্রতি সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য একদিনের পরিবর্তে দুই দিনের ভিসা পদ্ধতি চালু করছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। এ ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে দূতাবাসটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments