Homeআন্তর্জাতিকমাঠে বসে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল দেখবেন ট্রাম্প

মাঠে বসে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল দেখবেন ট্রাম্প

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া নিরাপত্তা অভিযানের প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। নেবে না-ই বা কেন! খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তার এই উপস্থিতিকে কেন্দ্র করে মেটলাইফ স্টেডিয়ামের নিরাপত্তায় এফ-১৬ যুদ্ধবিমান এবং সামরিক স্নাইপার মোতায়েন করা হচ্ছে।স্টেডিয়ামের ওপর নো-ফ্লাই জোন বা উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ এলাকা কঠোরভাবে পাহারা দেওয়া হবে। ছাদের ওপর থাকবেন স্নাইপাররা। ফুটবল ম্যাচের ইতিহাসে নজিরবিহীন এই অভিযানে সহায়তার জন্য হাজার হাজার এফবিআই এজেন্টকে যুক্ত করা হয়েছে।ফাইনাল দেখতে আসা দর্শকদের জন্য বড় ধরনের বিলম্ব নিশ্চিত বলে জানিয়েছে হোয়াইট হাউজ। খেলা শুরুর অন্তত চার ঘণ্টা আগে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বকাপ ফাইনালকে ‘লেভেল ১’ বিশেষ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা স্তর।

হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, এই আয়োজনের পরিধি ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ বা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমতুল্য। তার মতে, সত্যি কথা বলতে এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন। নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তার জন্য একাধিক ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে।হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মার্কিন গণমাধ্যমকে বলেন, ট্রাম্পের উপস্থিতি এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়, নিরাপদ ও সফল বিশ্বকাপ হিসেবে পূর্ণতা দেবে।ট্রাম্পের উপস্থিতির কথা মাথায় রেখে ফেডারেল এজেন্ট, স্থানীয় পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো গত দুই বছর ধরে এই রোববারের অভিযানের পরিকল্পনা করছে। এরই মধ্যে মেটলাইফ স্টেডিয়ামের ওপর অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা লঙ্ঘন করা একটি ছোট বেসামরিক প্লেনকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার আগে এফ-১৬ থেকে অগ্নিশিখা ছুড়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করা হয়।

নিউইয়র্ক-নিউ জার্সি এলাকায় ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে প্লেন চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ফাইনালকে ঘিরে এফবিআই এরই মধ্যে স্টেডিয়ামের কাছাকাছি নিষিদ্ধ আকাশে উড়তে থাকা শত শত ড্রোন জব্দ করেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ এখন পর্যন্ত নির্বিঘ্নে শেষ হয়েছে। শেষ ম্যাচটিও নিরাপদে শেষ করাই এখন মূল লক্ষ্য।খেলা শেষে ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনোর সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প।

সুত্রঃ দ্য টেলিগ্রাফ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments