Homeজেলা সংবাদপাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের...

পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

এস এম আলম, ২৫ জুলাই: পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গত ২৬-০৬-২০২৬ হতে ২৫-০৭-২০২৬ তারিখ পর্যন্ত জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হারিয়ে যাওয়া ৫৪ টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের হারিয়ে যাওয়া মূল্যবান স¤পদ ফেরত প্রদান এবং পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাবনা জেলা পুলিশ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাইবার অপরাধা প্রতিরোধ, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাবনা জেলা পুলিশ সকল নাগরিককে মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি করার এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাবনা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments