Homeআন্তর্জাতিকট্রাম্পের নির্দেশে ১৩ দিন পর হামলা বন্ধ

ট্রাম্পের নির্দেশে ১৩ দিন পর হামলা বন্ধ

ইরানে নতুন করে কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে তিনি এ নির্দেশনা দেন। এ বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, এর ফলে নতুন দফায় টানা প্রায় দুই সপ্তাহ (১৩ দিন) ধরে চলা মার্কিন হামলার ধারায় বিরতি এসেছে। হরমুজ ইস্যুতে আলোচনা করতে শুক্রবার ওমানের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছানোর কয়েক ঘন্টা পর মার্কিন হামলা বন্ধ হয়।তবে, শুক্রবারের এই নির্দেশ কেবল এক দিনের জন্য ছিল, নাকি হামলায় বিরতি আরও দীর্ঘ হবে-তা এখনো স্পষ্ট নয়।অ্যাক্সিওস প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন বিকেলে মার্কিন সামরিক বাহিনীর জমা দেওয়া হামলার পরিকল্পনায় অনুমোদন দিতেন ট্রাম্প এবং কয়েক ঘণ্টার মধ্যেই তা বাস্তবায়ন করা হতো। গত শুক্রবারও ট্রাম্পের কাছে একই ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। কিন্তু এবার তিনি অনুমোদন না দিয়ে সামরিক বাহিনীকে হামলা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

প্রতিবেদনে সূত্রগুলোর বরাতে জানা গেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দেওয়ার ইচ্ছার প্রতিফলন। অন্যদিকে ট্রাম্প উপলব্ধি করেছেন যে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না করলে বর্তমান পর্যায়ের হামলা তার কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে।তবে, প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবার হামলা শুরু করতে সক্ষম। সূত্রগুলো জানায়, বড় আকারের সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাব্য পরিকল্পনাও সেনাবাহিনী প্রস্তুত রেখেছে, যদিও ট্রাম্প এখনো সে ধরনের কোনো নির্দেশ দেননি।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।এদিকে, হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি চাইলে হামলা চালিয়ে যেতে পারেন কিংবা তা আরও বাড়িয়ে যা কিছু আছে সব ধ্বংস করে দিতে পারেন। তবে, ট্রাম্প স্পষ্ট করে বলেন, তার মতে সবচেয়ে বুদ্ধিমান কৌশল হলো ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো।ট্রাম্প বলেন,আমরা এখনই ইরানিদের সঙ্গে কথা বলছি। দিন যত যাচ্ছে, তারা ততই বেশি গুরুত্বের সঙ্গে বিষয়টি নিচ্ছে বলে মনে হচ্ছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি এবং প্রয়োজন হলে হামলা চালাতে পারি, কিন্তু আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।পরে শুক্রবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তার মনে হয় না ইরান এই মুহূর্তে চুক্তি করতে প্রস্তুত। তবে, তিনি যোগ করেন, আমি তাদের কথা শুনতে প্রস্তুত।ইসরায়েলি কর্মকর্তাদের মতে, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ও প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবারও যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলার প্রত্যাশা করেছিল। এমনকি তারা সম্ভাব্য একটি ব্যাপক মার্কিন হামলার প্রস্তুতিও নিয়েছিল, যা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকায় ইসরায়েলি মন্ত্রিসভা ও সামরিক বাহিনী বড় ধরনের বোমা হামলার সম্ভাবনা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখে। তবে, শুক্রবার রাতে তারা জানতে পারে যে ট্রাম্প নতুন হামলার অনুমোদন দেননি।ট্রাম্পের হামলা স্থগিতের নির্দেশ আসে ওমানের একটি প্রতিনিধিদল শুক্রবার (২৪ জুলাই) তেহরানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর। প্রতিনিধিদলটি হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে একটি নতুন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু করে।আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক দুটি সূত্র জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সপ্তাহান্তের মধ্যেই ওমান ও ইরানের মধ্যে একটি সমঝোতা হতে পারে। সে ক্ষেত্রে প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবেন কি না, সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকেই নিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments