Homeজাতীয়মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে তাকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বলে অভিহিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন।সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি দোয়া করি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। মহান আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য এবং শক্তি দিন। আমাদের জাতির মূল্যবান বন্ধুর প্রতি আমি এবং বাংলাদেশের জনগণ শুভকামনা জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments