Homeআন্তর্জাতিকবাড়ির ছাদে পড়ল উল্কাপিণ্ড

বাড়ির ছাদে পড়ল উল্কাপিণ্ড

ভাগ্য অনেক সময় মানুষকে ধনী থেকে গরীব আবার রাতারাতি গরীব থেকে ধনীতে পরিণত করতে পারে। অনেক সময় লটারি কিনে এক রাতেই কোটিপতি হয়ে যায় মানুষ। কিন্তু এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়েছিল বাড়ির ছাদে। আর তাতেই কোটিপতি বনে গেলেন এক যুবক।

ইন্দোনেশিয়ার বাসন্দিা জোসুয়া হুটাগালানগু। তার বয়স ৩৩ বছর। জোসুয়া নিজের বাড়িতে কাজ করলেন। হুট করেই আকাশ থেকে তার বাড়িতে পরে এমন এক বস্তু, যা দেখে তিনি কিছুটা অবাক হয়েছিলেন। কিন্তু সেই অবাক করা বস্তুই তাকে দরিদ্র থেকে সোজা ১০ কোটির মালিক বানিয়ে দিয়েছে।

আসলে জোসুয়ার বাড়ির ওপর আকাশ থেকে অতি বিরল যে বস্তুটি পড়েছিল সেটি ছিল একটি উল্কাপিণ্ড। এই বস্তুর মাধ্যমেই রাতারাতি ভাগ্য ফিরে গেল তার। এই উল্কার টুকরাটি প্রায় ৪ বিলিয়ন বছরের পুরোনো। এর বাজারে দাম ধরা হয়েছে ১০ কোটি টাকা।

উল্কাপিণ্ডটি তীব্র গতিতে তার ছাদে পড়ে। এরপর ছাদ ফুটে করে নিচে নেমে আসে এবং তার ঘরের মেঝের মধ্যে প্রায় ১৫ সেমি ঢুকে যায়। এমন ঘটনায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন জোসুয়া।

কিন্তু পরে এটি বিক্রি করে জোসুয়া পেয়েছে ১০ কোটি টাকা। এটি খুব বিরল প্রজাতির উল্কা। তাই প্রতি গ্রামে এর দাম ধরা হয়েছে ৮৫৭ ডলার। জোসুয়া জানিয়েছেন, প্রথম যখন এটি পড়ে, তখন মারাত্মক গরম ছিল কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments