এস এম আলম, ৩১ আগস্ট: পাবনায় দিনব্যাপী নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বিষয়ক সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয় উপসচিব রাবেয়া বসরী, পুলিশ সুপার আবু আশ্রাফ, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, সদস্য সচিব ওয়ারিয়রর্স অব জুলাই মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সভাপতি গণঅধিকার পরিষদ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক পৌর বিএনপি শহীদুল ইসলাম লালু, উপাধ্যক্ষ সরকারি শহীদ বুলবুল কলেজ মো: আখতারুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, বাংলা টিভি জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোঁখ এর প্রকাশক এস এম আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফা মঞ্জুরী খান। অনুষ্ঠানে নজরুল বিষয়ক নাচ গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



