Homeজেলা সংবাদবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী

এস এম আলম, ১ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে। এ উপলক্ষে দুপুরের দিকে জেলা বিএনপির কার্যালয়ে সামনের থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোড হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নেচে গেয়ে দিনটি উদযাপন করেন। র‍্যালীতে অংশগ্রহণ করেন পাবনা-৫ সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর  রহমান হাবিব,সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ,  আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, যুগ্ম আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments