এস এম আলম, ৩ সেপ্টেম্বর: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আইনটির যথাযথ বাস্তবায়ন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী দিদারুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।




