এস এম আলম, ০৩ সেপ্টেম্বর: পাবনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা পুলিশের আয়োজনে সদর থানা প্রঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশ সুপার আবু আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিএইজি আশিক সাঈদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জহুরুল হক বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতে আমির প্রিন্সপাল ইকবাল হোসেন,শিক্ষকবৃধ মাহাতাবউদ্দিন বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ওসি তরিকুল ইসলাম প্রমুখ।





