ব্যাট হাতে বরাবরই দুর্দান্ত ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। চলমান এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ভারতের জয়ে হাঁকিয়েছেন এক অসাধারণ সেঞ্চুরি। আর এই শতকে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক সতীর্থ মিতালি রাজকে পেছনে ফেলেছেন।৬৪ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি ও সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডও নিজের দখলে নিয়েছেন ৩০ বছর বয়সী এই ওপেনার।নারীদের ক্রিকেটে এতদিন তিন সংস্করণ মিলিয়ে করেছিলেন ১০ হাজার ৮৬৮ রান। গতকাল বৃহস্পতিবার তাকে টপকে যাওয়া মান্ধানার রান এখন ১০ হাজার ৮৮০। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে তার রান যথাক্রমে ৪ হাজার ৬৮১ ও হাজার ৪১১ এবং টেস্টে ৭৮৮।নারীদের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক নিউজিল্যান্ডের সুজি বেটস। তার নামের পাশে রান ১০ হাজার ৭৪০। মিতালি রাজের মতো তিনিও অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিনি অবসরে গেছেন চলতি বছরের জুনে।গতকাল মান্ধানারা সেঞ্চুরিটি তার আন্তর্জাতিক ক্রিকেটে ১৮তম। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন তার দখলে। পেছেন ফেলেছেন ১৭ সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিং।

হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পথে আরও একটি রেকর্ডে মিতালি রাজকে ছুঁয়েছেন স্মৃতি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার ক্ষেত্রে মিতালির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। দুজনেরই এমন ইনিংস এখন ৯৩টি করে।মান্ধানার রেকর্ডময় ব্যাটিংয়ে ভর করে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে ভারতীয় বোলারদের তোপে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় হংকং। ফলে ১৩৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।



