Homeআন্তর্জাতিকইরানের জাগরোস পর্বতের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের জাগরোস পর্বতের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত সুরক্ষিত ভূগর্ভস্থ এলাকা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।ওয়াশিংটনের দাবি, ইরান অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি অংশ এই ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে।একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘ছোটখাটো বিষয়’ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন ট্রাম্প।হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন ট্রাম্প, ‘আমরা খুব শিগগির পিকঅ্যাক্সে হামলা চালাতে পারি।’ইরানের ইসফাহান প্রদেশে জাগরোস পর্বতমালার একটি পাহাড় পিকঅ্যাক্স মাউন্টেন।এটি নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্স থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইরান এই পাহাড়ের গভীরে একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে।ধারণা করা হয়, স্থাপনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট। পাহাড়ের গভীরে নির্মাণকাজের কারণে এটি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ নজর কেড়েছে।এদিকে, হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটি কোনো যুদ্ধ নয় বরং একটি ‘সামরিক সংঘাত’। তার দাবি, সংঘাতটি খুবই বিক্ষিপ্ত এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি ‘ছোটখাটো ব্যাপার’।

ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি বলেন, এই সংঘাতের মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতিকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। শুমার বলেন, ‘এ কথা সেই ১৮ সেনার পরিবারের সদস্যদের বলুন, যাদের আমরা হারিয়েছি; শত শত আহত সেনাসদস্যকে বলুন এবং প্রতিদিন রেকর্ড উচ্চমূল্যের চাপে থাকা আমেরিকানদের বলুন।’ট্রাম্পের সর্বশেষ হুমকি নিয়ে এখনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে এর আগে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেছিলেন, হুমকি এখনো শেষ হয়নি এবং ইরান বর্তমানে বা ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত।এর আগে গত জুলাই মাসেও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছিলেন, ওই এলাকায় কোনো পারমাণবিক কার্যক্রম নেই। তার অভিযোগ ছিল, স্থাপনাটিকে ঘিরে ওয়াশিংটনের বারবার বক্তব্য আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও পরিকল্পিত নাশকতার পক্ষে অজুহাত তৈরির চেষ্টা।

সুত্র: আল জাজিরা/ সিনহুয়া

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments