এস এম আলম, ৭ সেপ্টেম্বর: পাবনায় মহিলা কলেজ রোডের পিছনে বনলতা ক্যাফে দোয়া ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দোয়া ও শুভ উদ্বোধন করেন বনলতার পরিচালক আলহাজ্ব মাসুদ রানা । এই সময় উপস্থিত ছিলেন বনলতার সিইও অরুনুজ্জামান স্বপন, নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম আলম। আরো ছিলেন বনলতা কফি সপের জি এম আব্দুর রাজ্জাক। মোনাজাত পরিচালনা করেন মুফতি আলহাজ্ব আল মামুন।




