এস এম আলম, ৯ সেপ্টেম্বর: বছরে ৬০ ঘন্টা বাধ্যতামূলক প্রশিক্ষণের অংশ হিসেবে পাবনা কালেক্টরেটের ১৭-২০ তম গ্রেডের কর্মচারীদের প্রশিক্ষণ উদ্বোধনে হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রশিক্ষণের উদ্ধোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মনিরা ইয়াসমিন, স্থানীয় সরকার উপ-পরিচালক খায়রুল ইসলাম, ইসলামের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম, এনডিসি সুবীর নন্দী সরকার নয়ন, আরডিসি সালমা আক্তার, গাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। এ সময় ১৭-২০ তম গ্রেডের কর্মচারী সরকারি দপ্তরের বিভিন্ন নিয়ম-কানুনের প্রশিক্ষণ দেয়া হয়।




