Homeজেলা সংবাদপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এস এম আলম, ৪ অক্টোবর: পাবনায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জমান আখতার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সভাপতি এ্যাডঃ মলয় দাস রায়, উপপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তৌফিক ইকবাল, বিএনপি নেতা আব্দুস সালাম খান মন্টু, জেলা জামাতের নায়েবে আমির ইকবাল হোসাইন, বিবিবি-১ নেসকো নির্বাহী প্রকৌশলী মিলন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ সানজিদা আফরিন ঝিনুক, বিবিবি-২ নেসকো নির্বাহী প্রকৌশলী জি এম মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে জেলার কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর পাবনা জেলায় মোট ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments