এশিয়ান গেমস খেলতে জাপান গিয়েও জ্বরের কারণে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এরপর দেশে ফিরে সময়মতো সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারেননি তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সন্ধায় দেশ ছাড়ছেন শান্ত। সন্ধ্যা সাড়ে ৭টার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে ৪ ও ৫ তারিখ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলছে টাইগাররা।শুরুতে কথা ছিল জাপানে এশিয়ান গেমস শেষে লিটন-শান্তরা সরাসরি আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু প্রচন্ড জ্বরে শেষ পর্যন্ত শান্তকে দেশে পাঠানো হয়। এরপর থেকেই রিকভারির মধ্য ছিলেন তিনি।

একাধিক টেস্ট করানো হয়েছে, সবগুলোতেই নেগেটিভ এসেছে। একমাত্র চিন্তার জায়গাটা ছিল, ফিটনেস নিয়ে। গতকাল অনুশীলন করেছেন কোনো সমস্যা ছাড়াই। এরপর ফিটনেস টেস্টেও পাশ করেছেন তিনি। এরপরই সিদ্ধান্ত হয়েছে আরব আমিরাতে যাবেন শান্ত। তবে প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলতে পারেননি। আবু ধাবিতে মাত্র ২ দিনের প্রস্তুতি নিয়েই টেস্টে মাঠে নামতে হবে তাকে।


