Homeজাতীয়পাবনায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

পাবনায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

এস এম আলম, ১৭ অক্টোবর: পাবনায় শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষে সকালে পাবনা পুলিশ লাইনসের ১ নম্বর গেটসংলগ্ন শাপলা চত্বর মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। এর আগে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান ও সাখাওয়াত হোসেন, টিআই (প্রশাসন) সাদাকাতুল বারী, অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, বাস মালিক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম সহ পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। শাপলা চত্বর মোড় থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীনা হল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন ধরনের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় যেসব চালকের কাগজপত্র সঠিক পাওয়া যায় এবং যারা ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচল করছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার আবু আশ্রাফ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments