Homeজেলা সংবাদপাবনা জেলা তাঁতীদলের সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এস এম আলম, ১৭ অক্টোবর: উৎসব মুখর পরিবেশে পাবনা জেলায় তাঁতীদলের সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি জেলা তাঁতীদলের আয়োজনে বনমালী শিল্পকলা কেন্দ্র এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে জাতীয় পতাকা ও দলীও সংগীতের মধ্যে দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন জিলানী, প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহŸায়ক আবুল কালাম আজাদ। পাবনা জেলা তাঁতি দলের সভাপতি অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড.শামসুল রহমান শিমুল বিশ্বাস। এসময় বক্তারা বলেন, তাঁতি দলকে আরো সুসংঘটিত করতে প্রকৃত তাঁতিদের নিয়ে জেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সুসংগঠিত করা হচ্ছে । তাঁতিদের ন্যায্য অধিকার ও সংকটময় দিনে এই তাঁতিদল কাজ করবে। বক্তারা আরো বলেন,বিএনপি’র অঙ্গ সংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি দল তাঁতি দল। স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাঁতি দলের সক্রিয় এবং রাজপথে ছিল। দেশে শ্রমজীবী মানুষের মধ্যে তাঁতি দলের সদস্য রয়েছে অনেক। এই দলকে সাধারণ মানুষের দোড় গোড়ায় নিয়ে যাবে বলে মনে করেন বক্তারা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবর রহমান, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাস সহ আরো অনেকে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আমানুল্লাহ।দ্বিতীয় পর্বে একশ এক সদস্য বিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments