Homeআন্তর্জাতিকডলারের বিপরীতে চাপে ভারতীয় রুপি

ডলারের বিপরীতে চাপে ভারতীয় রুপি

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় চাপের মুখে রয়েছে ভারতীয় রুপি। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ডলার বিক্রি করে রুপির দর ধরে রাখার চেষ্টা করছে। ফলে সোমবার (১৯ অক্টোবর) লেনদেনের শুরুতে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য ৯৫-এর কাছাকাছি থাকতে পারে বলে ধারণা করছেন মুদ্রাবাজারের ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য ৯৪ দশমিক ৯২ থেকে ৯৪ দশমিক ৯৮-এর মধ্যে থাকতে পারে। শুক্রবার লেনদেন শেষে প্রতি ডলারের বিপরীতে রুপির দর ছিল ৯৪ দশমিক ৯৬।সাম্প্রতিক কয়েকটি লেনদেন পর্বে ডলারের বিপরীতে রুপির দর ৯৫-এর আশপাশে ওঠানামা করেছে। কখনো এ সীমা অতিক্রম করে রুপির দর কিছুটা শক্তিশালী হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। আবার ৯৫-এর ওপরে ডলারের দর বাড়তে গেলেই বাধার মুখে পড়েছে।একটি ব্যাংকের মুদ্রাবাজারের এক ব্যবসায়ীর মতে, এ পরিস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, রুপির দর ৯৫-এর বেশি দুর্বল হয়ে পড়া ঠেকাতে আরবিআই বাজারে ডলার বিক্রি করছে। ফলে আপাতত ৯৫-এর সীমাটি রুপির জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে কাজ করছে।গত সপ্তাহে প্রায় চার বছরের মধ্যে সবচেয়ে ভালো সাপ্তাহিক পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় রুপি। রুপির দর স্থিতিশীল রাখতে আরবিআইয়ের বিভিন্ন পদক্ষেপ এবং খোলাবাজারে ধারাবাহিক ডলার বিক্রি এর পেছনে ভূমিকা রেখেছে।

তবে তেলের উচ্চমূল্য ও বিদেশি পুঁজি প্রত্যাহারের কারণে রুপির ওপর চাপ এখনো রয়েছে। এ পরিস্থিতিতে মুদ্রাটির দর ধরে রাখতে বাজারে হস্তক্ষেপ আরও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।রুপি রক্ষায় ডলার বিক্রির পাশাপাশি ডলার বিক্রি ও পরে পুনরায় কেনার চুক্তিও (সেল-বাই সোয়াপ) ব্যবহার করছে আরবিআই। এর প্রভাব পড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।গত ৯ অক্টোবর পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৭২৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে তা প্রায় ৬০ বিলিয়ন ডলার কমেছে।তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার অব্যাহত থাকলে রুপির ওপর চাপ আরও বাড়তে পারে। এ অবস্থায় রুপির দর স্থিতিশীল রাখতে আরবিআইয়ের পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সুত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments