Homeজেলা সংবাদপাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

এস এম আলম, ১৯ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথিতে নারীর মধ্যে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন এই বিশ্বাসকে ধারণ করে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। দেবী দুর্গার কুমারী রূপের বন্দনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজায় অংশ নেন ভক্ত ও দর্শনার্থীরা। সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রামকৃষ্ণ সেবাশ্রমে তৃতীয়বারের মতো আয়োজিত এ পূজায় এবার কুমারী দেবীর আসনে অধিষ্ঠিত হয় ছয় বছর বয়সী দিয়া তলাপাত্র। পূজার জন্য তার শাস্ত্রীয় নাম রাখা হয় উমা। পূজার আগে শাস্ত্রীয় রীতি অনুসারে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা ও বিভিন্ন অলঙ্কারে দেবীরূপে সাজানো হয়। এরপর হাতে পদ্মফুল নিয়ে তাকে পূজার আসনে বসানো হয়। মন্ত্রোচ্চারণ ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে পূজারিরা দেবীর বন্দনা করেন। এসময় পূজা দেখতে সেবাশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। পূজা চলাকালে উপস্থিত ছিলেন পাবনা রামকৃষ্ণ সেবাশ্রমের যুগ্ম আহবায়ক মলয় চাকী ও অচিন্ত কুমার ঘোষ, সদস্য অলোক পাল, নয়ন কুমার সাহা, রতন সেন, প্রীতিশ কুমার কুুন্ডু, অরূপ কুমার সাহা সহ সেবাশ্রম পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments