এস এম আলম, ১৯ অক্টোবর: আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পাবনায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেল। এ উপলক্ষে র্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। দিবসটি সামনে রেখে দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেন, মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম ও আউয়াল হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী ট্রাফিক বিভাগের শহর পুলিশ পরিদর্শক আউয়াল হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।



