এস এম আলম, ২০ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষ্যে পাবনা শহরের শ্রী শ্রী নৃসিংহ দেব বিগ্রহ মন্দির পরিদর্শন করেন পাবনার সম্মানিত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, ফল ও মিষ্টির ঝুড়ি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, পাবনা জেলা শাখার সভাপতি মলয় কুমার দাস রায় ও সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার জিতু, মন্দির কমিটির সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর চক্রবর্তী এবং মন্দিরের সভাপতি সঞ্জয় বসাক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।




