Homeজেলা সংবাদশারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় বিভিন্ন পূজান্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় বিভিন্ন পূজান্ডপ পরিদর্শন

এস এম আলম, ২১ অক্টোবর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনা শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শামীম হোসেন এবং পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ। পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি প্রকাশক এস এম আলম, আমরা সদর থানার ওসি তারিকুল ইসলাম, ডিবি ওসি আব্দুস সালাম, পাবনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষচন্দ্র ভদ্র, কমিটির ওয়েব সেক্রেটারি কমল, খোকন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments