Homeফিচার সংবাদদুটি উপজেলাতেই আওয়ামীলীগ জয়ী

দুটি উপজেলাতেই আওয়ামীলীগ জয়ী

জেলার ঈশ্বরদী ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দুটো আসনেই জয়ী হয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। নির্বাচন অফিস সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে ঈশ্বরদী উপজেলাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নায়েব আলী বিশ্বাস ৯৭ হাজার ২ শ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঈশ্বরদী উপজেলাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নায়েব আলী বিশ্বাস
বেড়া উপজেলাতে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী রেজাউল হক বাবু

আর বিএনপি প্রার্থী আজমল হোসেন সুজন পেয়েছেন ২ হাজার ২শ ১৭ ভোট। অপরদিকে বেড়া উপজেলাতে ৯৮ হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী রেজাউল হক বাবু, আর এখানে বিএনপির প্রার্থী রইজ উদ্দিন আহমেদ ৬ হাজার ৪৮৭ ভোট পেয়েছেন। জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিময় করতে তারা নিরলস চেষ্টা করেছিলেন এবং নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোথায়ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments