Homeখেলাধুলাফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত মেসি-রোনালদো-লেভানদোভস্কি

ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত মেসি-রোনালদো-লেভানদোভস্কি

২০২০ সালে কে হচ্ছেন ফিফার ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’, তা জানা যাবে আগামী ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার। জুরিখে বর্ষসেরা পুরস্কারের জন্য শুক্রবার তিন ফাইনালিস্টের নামও ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তারা হলেন-লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানদোভস্কি।

সেরা তিনে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন বছরজুড়ে আলো ছড়ানো নেইমার, সার্জিও রামোস, মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডিক, কেভিন ডি ব্রুইন, সাদিও মানে, কিলিয়ান এমবাপের মতো ফুটবলাররা।

ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের পঞ্চম সংস্করণ হবে এটি। এখন পর্যন্ত তিনজন বিজয়ী পেয়েছে এই সংস্করণ। ২০১৬ এবং ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে টানা দুইবার এই পুরস্কার জেতেন পর্তুগিজ যুবরাজ রোনালদো।

২০১৮ সালে লস ব্লাঙ্কোসদের হয়ে জেতেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। আর গত বছর অর্থাৎ ২০১৯ সালে বার্সেলোনার হয়ে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটি হাতে তুলেন আর্জেন্টাইন খুদেরাজ মেসি।

রোনালদোই একমাত্র খেলোয়াড় যিনি আগের চার সংস্করণের প্রতিটিতেই সেরা তিনের মধ্যে ছিলেন। গত বছর জুভেন্টাস ফরোয়ার্ড লড়েন লিওনেল মেসি আর ভার্জিল ফন ডিকের সঙ্গে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments