Homeআন্তর্জাতিকট্রাম্প ও পেন্সকে ভ্যাকসিন গ্রহণের প্রস্তাব

ট্রাম্প ও পেন্সকে ভ্যাকসিন গ্রহণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নতুন অনুমোদন পাওয়া করোনা ভ্যাকসিন গ্রহণের প্রস্তাব দেয়া হবে। সরকারি কার্যক্রম নির্বিঘ্ন রাখার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র। খবর রয়টার্সের।আগামী ১০ দিনের মধ্যে হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারের তিনটি শাখার নির্দিষ্ট কর্মকর্তাদের ভ্যাকসিন প্রদানের কথা রয়েছে বলে জানা গেছে।ট্রাম্প ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়েছেন। তাই তিনি ভ্যাকসিন নেবেন কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও বাইডেনের টিমের অন্য কাউকে ভ্যাকসিনের প্রস্তাব দেওয়া হবে কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ পরামর্শক প্যানেল ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের জন্য সুপারিশ করে। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।সোমবার আমেরিকার ১৪৫টি স্থানে ভ্যাকসিন পৌঁছাবে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও দীর্ঘ দিন ধরে কেয়ার হোমে থাকা প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন উলিয়ট জানান, কংগ্রেস, বিচার বিভাগ ও বিশেষ শাখাগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে। মহামারির মধ্যে সরকারের কার্যক্রম যেন নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

উলিয়ট আরও বলেন, ‘আমেরিকার জনগনের আত্মবিশ্বাস থাকতে হবে যে, তারা যে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিনটি নিচ্ছেন সরকারি কর্মকর্তারাও সেই একই ভ্যাকসিন নিচ্ছেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments