Homeজাতীয়আজ পূর্ণ সূর্যগ্রহণ

আজ পূর্ণ সূর্যগ্রহণ

পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে সোমবার। তবে এ সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, গ্রহণ শুরু বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে, কেন্দ্রীয় গ্রহণ শুরু রাত ৮টা ৩২ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ রাত ১০টা ১৩ মিনিটে, কেন্দ্রীয় গ্রহণ শেষ রাত ১১টা ৫৪ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত ১২টা ৫৩ মিনিটে।জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশাস্ত মহাসগরে গ্রহণ শুরু, অ্যাডামস টাউন থেকে উত্তর দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ শুরু, আর্জেন্টিনার রিও নিগ্রো শহরের ন্যুভে দ্য জুলিও ডিপার্টমেন্টে সর্বোচ্চ গ্রহণ, নামিবিয়ার নামিব-নউকলাফট ন্যাশনাল পার্ক থেকে পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ এবং সেন্ট হেলেনা অ্যাসেনশিওন অ্যান্ড ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শেষ হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments