Homeজেলা সংবাদপাবনায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস এম আলম, ২৭ অক্টোবর: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী ও সংক্ষিপ্ত পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। ভোরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ঘোড়া স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, জেলা যুবদলের আহŸায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং সদস্য সচিব মনির আহমেদ সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments